শিরোনামঃ-

» ৫ জানুয়ারীকে নিয়ে বিদ্রুপকারীরা পাগল : অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০১৭ | বুধবার


Manual7 Ad Code

ডেস্ক সংবাদঃ ৫ জানুয়ারীকে যারা গণতন্ত্র হত্যা দিবস বলে তাদেরকে পাগলের সঙ্গে তুলনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

Manual3 Ad Code

বুধবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানকালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

সেখানে তিনি আরও বলেন, আগামীকাল ৫ জানুয়ারী দেশের জনগণ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। নির্বাচন কমিশনার নিয়োগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30