শিরোনামঃ-

» তরুণ সাংবাদিক উদয় জুয়েলকে হত্যার হুমকি; থানায় জিডি

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০১৭ | বুধবার


Manual6 Ad Code
ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় অনলাইন পোর্টাল নববার্তা ডটকম’র সিলেট প্রতিনিধি ও আজকের সিলেট ডটকম’র স্টাফ রিপোর্টার শহীদুর রহমান ওরফে উদয় জুয়েল (২৫)-কে অজ্ঞাতনামা কে বা কারা তার নিজ বাসায় হত্যার হুমকি দিয়ে পরিবারের সদস্যদের অবর্তমানে একটি খোলা চিঠি রেখে যায়।
এতে তিনি আতংকিত হয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারন ডায়েরী নং- ১০৯।
তরুণ সাংবাদিক উদয় জুয়েল সিলেট নগরীর খাসদবীর এলাকার হাজী আব্দুস সামাদের ছেলে। এছাড়া তিনি সিলেট অনলাইন প্রেসক্লাব্লের সদস্য।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30