শিরোনামঃ-

» মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব সিলেটে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিলেটের কৃতি সন্তান মতিউর রহমান চৌধুরীর সুস্থতার পাশাপাশি তার প্রয়াত বড় ভাই মুজিবুর রহমান চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করা হয়।

Manual4 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, দৈনিক মানবজমিন এর বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ, মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, রিয়েল টাইমের সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সাংবাদিক মঞ্জুর হোসেন খান, মানবজমিনের আলোকচিত্রী এসএম সুজন, গাজী টিভির ক্যামেরাপার্সন ছয়ফুল হক অপু, মানবজমিনের বিজ্ঞাপন প্রতিনিধি ইকবাল হোসেন আনা, আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইসমাইল হোসেন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৩ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031