শিরোনামঃ-

» মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বইসহ শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-২০১৭ এর সিলেট জেলার বই ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা কার্যালয়ের অফিস কক্ষে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী পরিচালক শেখ সামিয়া আফরিনের সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার-কাম-ফ্যাসিলিটেটর গোপাল চন্দ্র রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি চন্দন রায়।

Manual2 Ad Code

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “বই পাওয়ার আনন্দ নতুন শিক্ষার্থীর মাঝে শিক্ষা লাভের প্রেরণা যোগাবে।”

Manual1 Ad Code

তিনি শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে স্কুলগামী হয় সে ব্যাপারে শিক্ষকদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। এসময় শিক্ষকদের সম্মানী বাড়ানোসহ সকল প্রকার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চৈতন্য গবেষণা কেন্দ্রের গবেষক মনোজ বিকাশ দেব রায়, যীশু কুমার দাস, নকুল বর্মণ, মো. জাকির হোসেন, মিশন মালাকার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930