শিরোনামঃ-

» ওসমানীনগরে সাবেক সাংবাদিক জিবু’র ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে সাবেক সাংবাদিক আব্দুস সালাম জিবু’র (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। নিহত জিবু উপজেলার তাজপুর ইউপি’র খাশিকাপন গ্রামের মৃত ক্বারী মাহমুদ আলীর ছেলে।

Manual2 Ad Code

সোমবার (২ জানুয়ারী) সকাল ৯টার দিকে জিবুর বসত ঘরের ড্রইং রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও জিবুর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে জিবু পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ড্রইং রুমে কম্পিউটারে কাজ করতে বসে। এ সময় পরিবারের অন্যান্যরা শুয়ে পরেন।

Manual7 Ad Code

সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ড্রইং রুমের ফ্যানের সাথে জিবুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual2 Ad Code

জিবুর বড় ভাই তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস বলেন, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে সবার সাথে রাতের খাবার খেয়ে ড্রইং রুমে কম্পিউটারে কাজ করতে বসেছিল জিবু।

আর আমারও ঘুমিয়ে পড়ি সকালে ড্রইং রুমের ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। কিন্তু কি কারণে সে এমন কাজ করল আমার জানি না।

Manual5 Ad Code

ওসমানীনগর থানার এসআই রতন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30