শিরোনামঃ-

» বই মানুষকে জ্ঞান দান করে : শফিক চৌধুরী

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে’ রোববার সকালে ‘বই উৎসব’র উদ্বোধন হয়েছে।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব’র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, বই মানুষকে জ্ঞান দান করে। আর সেই জ্ঞানার্জনের মধ্য দিয়ে মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসেন।

Manual4 Ad Code

দেশ ও জাতিকে এগিয়ে নিতে তাই আমাদের ভবিষৎ প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্স’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ।

Manual7 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নেহারুন নেছা।

প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী আরোও বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ’র যোগ্য নেতৃত্বে শিক্ষা’সহ দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, শাখাওয়াত হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না, সদস্য কাওছার আহমদ, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ জয়, মিয়াদ আহমদ সহ অভিভাবক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30