শিরোনামঃ-

» সিলেট চেম্বারের উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তার সাথে মহালদার ও কাঠ ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

 

ষ্টাফ রিপোর্টার:: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম এর সাথে সিলেটের মহালদার ও কাঠ ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট  চেম্বার কনফারেন্স হলে  চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সভায় বিভাগীয় বন কর্মকর্তা বলেন, বন বিভাগ কাঠ ব্যবসায়ীদের আতংকে পরিণত না হয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

তবে অনেক ব্যবসায়ীগণ বিধি অনুযায়ী কাঠ প্রাপ্তির উৎস্য সংক্রান্ত তথ্যাবলী জমা দেন না এবং করাতকলের ডিপো লাইসেন্স না থাকায় তাদেরকে আইনের সম্মুখীন হতে হয়।

এছাড়াও তিনি উল্লেখ করেন, সিলেটের বনাঞ্চলে যেসব গাছ রয়েছে সেগুলো পরিবহন অবমুক্ত করে দেওয়া সম্ভব নয়।

তবে রেইনট্রি, কদম সহ অন্যান্য যেসব গাছ অবমুক্তকরণ সম্ভব তিনি সেগুলো অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Manual1 Ad Code

এছাড়াও তিনি করাতকলের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে নবায়নকৃত লাইসেন্স প্রদানের আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, ব্যবসায়ীগণ অনেক সময় বিভিন্ন আইন-কানুন না জানার কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন এবং হয়রানীর শিকার হন।

তিনি উল্লেখ করেন, ইতোপূর্বে ভ্যাট, ট্যাক্স বিভাগের সাথেও ব্যবসায়ীদের অনেক দূরত্ব ছিল, কিন্তু সিলেট চেম্বারের উদ্যোগে আলাপ-আলোচনার মাধ্যমে তা নিরসন হয়েছে।

Manual3 Ad Code

তিনি ব্যবসায়ীদের সঠিক আইন জেনে এবং মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনার আহবান জানান।

সভায় সিলেটের কাঠ ব্যবসায়ী ও মহালদার সমিতির নেতৃবৃন্দ কাঠ ব্যবসায় বিরাজমান বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন এবং এ সংক্রান্ত একটি স্মারকলিপি বিভাগীয় বন কর্মকর্তার হাতে তুলে দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক এবং বন ও পরিবেশ সংরক্ষণ সাব কমিটির আহবায়ক পিন্টু চক্রবর্তী, পরিচালক মো. লায়েছ উদ্দিন, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, মঞ্জুর আহমদ, মো. নেছার আলী ও মো. আব্দুল খালিক।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, মো. বশিরুল হক, কাঠ ব্যবসায়ী হাজী আহমদ হোসেন, মো. শাহিন আহমদ, মো. জাহেদ আহমদ, বন বিভাগের কর্মকর্তা দেলোয়ার রহমান, সাদ উদ্দিন আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

 

এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30