- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» বুধবার জেলা পরিষদ নির্বাচন হচ্ছে; মঙ্গলবার থেকে বন্ধ যান চলাচল
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০১৬ | মঙ্গলবার
ষ্টাফ রিপোর্টারঃ বুধবার জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। রবিবার মধ্যরাত থেকে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে আরও ৭ ধরনের যান চলাচল।
অন্যান্য সকল নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় থাকছে ৫ ঘণ্টা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইলেকটোরাল কলেজ পদ্ধতির এই নির্বাচনে ভোটার কম হওয়ার কারণেই ভোটগ্রহণের সময় কমানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র তথা ওয়ার্ডে গড়ে ভোটার সংখ্যা ৬৯টি।
পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ২৮ ডিসেম্বর (বুধবার) নির্বাচন হতে যাচ্ছে। এসব জেলার মধ্যে ২২টিতে চেয়ারম্যান পদে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। ফলে ৩৯টি জেলায় চেয়ারম্যান পদে ভোট হবে। এসব জেলায় ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সদস্য পদে ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
চেয়ারম্যান ছাড়াও প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন নারী সদস্য নির্বাচিত হবেন। জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি জেলাকে ১৫টি সাধারণ ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে।
৬১ জেলায় ৯১৫টি সাধারণ ওয়ার্ড ও ৩০৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোট কেন্দ্র থাকবে। সেই হিসাবে ভোটকেন্দ্র থাকছে ৯১৫টি ও ভোটকক্ষ থাকছে এক হাজার ৮৩০টি।
বাংলাদেশে এই প্রথম জেলা পরিষদ নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ হবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিরাই শুধু ভোট দেবেন। প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্যরা ভোট দেবেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর