শিরোনামঃ-

» স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৬ | শনিবার


Manual7 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জে পাষণ্ড স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার(২৪ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার বাঘা ইউপির এখলাছপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূরর নাম সুফিয়া বেগম(৩৫)
জানা যায়, এখলাছপুরের বাসিন্দা পাষণ্ড হেলাই মিয়া স্ত্রীর অনুমতি ছাড়াই একাধিক বিবাহ করেছেন। এ কারণে তিনি বাড়িতে খুবই কমই যাতায়াত করতেন। আর বাড়িতে আসলে প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়ায় জড়িয়ে পরতেন।
শনিবার রাতে পাষণ্ড হেলাই মিয়া বাড়িতে ফিরলে স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে ক্ষুব্ধ হেলাই মিয়া স্ত্রীর বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়েন স্ত্রী সুফিয়া বেগম।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হত্যার পর ঘাতক হেলাই মিয়া পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ।
জানা যায় নিহত সুফিয়া বেগম ৩ ছেলে ও ২ কন্যার জননী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুর হক শিবলী।
তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930