শিরোনামঃ-

» বৃহত্তর চন্দরপুর ছাত্রলীগের বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. ডিসেম্বর. ২০১৬ | বুধবার


Manual8 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদের:: বিজয়ের মাসে গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপির কুশিয়ারা তীরবর্তী চন্দরপুরে বিশাল বিজয় মিছিল করেছে বৃহত্তর চন্দরপুর ছাত্রলীগ।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়া এ বিজয় মিছিলটি চন্দরপুরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে।
দলীয় স্লোগানে বিজয় মিছিলটি চন্দরপুরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে ‘চন্দরপুর-সুনামপুর’ ব্রিজে এক পথসভায় মিলিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক তোফায়েল আহমেদের পরিচালনায় পথসভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বৃহত্তর চন্দরপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমেদ।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক বেলাল আহমেদ জয়, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বৃহত্তর চন্দরপুর শাখার সহ-সভাপতি সুজন আহমেদ খান, সাধারণ সম্পাদক আহমেদ হাসান কুতিল, যুগ্ম-সাধারণ সম্পাদক শিপন আহমেদ, সালমান কাদের দিপু ও সৈকত আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, সাইদুল ইসলাম শিমুল ও জাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ, সহ-অর্থ সম্পাদক আরিফুল আমিন জয় ও জামিল আহমেদ এবং সাবেক প্রচার সম্পাদক রাদিছ আহমেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রশিদ আহমেদ, বাবলু মিয়া, জুনেদ আহমেদ, শিপলু আহমেদ, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, কামরান আহমেদ, সুজেল আহমেদ, তানভীর আহমেদ, সায়েক আহমেদ, রুবেল আহমেদ, ফরান আহমেদ, রায়েল আহমেদ, সেরাজ উদ্দিন, শামীম আহমেদ, মুজিবুর রহমান, বদরুজ্জামান, এমরান হোসেন, রাবেল  আহমেদ, সুমন আহমেদ, রেজা আহমেদ, রিপন আহমেদ, তামভীর হোসেন,  নাঈম, মারুফ, ফরিদ, শাকিল, সাব্বির, রুবেল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৫১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930