শিরোনামঃ-

» স্টার লাইট একাডেমীর বিজয় দিবসের আলোচনা

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৬ | সোমবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল হক চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একটি শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠন।

নিপীড়িত জাতি সেই দিন মুক্তির আকাংখায় পাকিস্তানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।তাই মুক্তিপাগল বাঙালীর ত্যাগেই স্বাধীনতা এসেছিল। তাদের এই ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে।

Manual3 Ad Code

১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্টারলাইট একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

একাডেমীর অধ্যক্ষ আনোয়ার আলীর সভাপতিত্বে ও আব্দুল মজিদ সুলতানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, একাডেমীর পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাফিজ।

শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, জাকির আহমদ চৌধুরী, নিজাম হোসাইন, সেলিম উদ্দিন, আজমল হোসেন চৌধুরী, জাইরুল ইসলাম, রফিকবুল আমিন, মো. বদিউজ্জামান, সিদ্ধার্থ দাস, জামাল হোসেন, আয়শা খাতুন, সেলিনা বেগম, মামুনুর রশীদ প্রমুখ।

Manual7 Ad Code

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিশু রুহুল আমিন।

Manual1 Ad Code

 

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930