শিরোনামঃ-

» বিজয় দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের ক্রীড়ানুষ্ঠান পরবর্তী পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৬ | সোমবার


Manual7 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে গত শুক্রবার নগরীর কলবাখানী এলাকায় দিনব্যাপী খেলাধুলা শেষে সন্ধ্যায় ইলেকট্রিক সাপ্লাইস্থ স্কলার্সহোম প্রাঙ্গণে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সুরমা বয়েজ ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুরের সভাপতিত্বে ও আব্দুল অদুদ সোহাগের পরিচালনায় আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ও ক্রীড়া সংগঠক মুফতি বুরহান উদ্দিন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাজি নজমূল ইসলাম, এডভোকেট সোহেল আহমদ, সাব্বির আহমদ খান তালা, আব্দুল আহাদ এলিছ, সৈয়দ জয়নাল আবেদীন আবেদ, কয়েস আহমদ দারা, ক্লাবের প্রতিষ্টাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, প্রচারও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930