শিরোনামঃ-

» জৈন্তাপুরে পিকঅাপ দুর্ঘটনায় আহত ১২

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code

আল মাসুম, জৈন্তাপুর প্রতিনিধিঃ জাফলং থেকে সিলেটগামী একটি পিকঅাপ (সিলেট ছ, ১১-১৫৩৩) নিয়ন্ত্রন হারিয়ে ফেরিঘাট কাটাগাং নামক স্থানে রাস্তার খাদে গাছের সাথে ধাক্কা খায়।

এতে অন্তত ১২ জন আহত হয়। আহতদের তাৎকনিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual1 Ad Code

ঘটনাটি ঘটে আজ (সোমবার) দুপুর ১২ ঘটিকারর সময়।

আহতরা হলেন  আব্দুল মান্নান (১৫), সেলিনা বেগম (২৫), শারমিন আক্তার (৩০), শামসুল ইসলাম (২৫), রুমানা আক্তার (১৬), সুহেল আহমদ (১০), আনোয়ারা (৪০), কামরুল হাসান (৭), রুমানা জাবিন (১৭), লাইলী বেগম (১০), লায়াতুন বিবি (৫০), ইরশাদ আলি (৪০)।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী পিকআপটি দ্রুতগতিতে যাচ্ছিল।

হঠাৎ ছন্দপতনে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে রাস্তার খাদে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়।

Manual2 Ad Code

এতে বিকট শব্দ আর যাত্রীদের আর্তচিৎকারে তারা এগিয়ে আসেন এবং আহতদের সাহায্যে উদ্ধার কাজে সাহায্য করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031