শিরোনামঃ-

» লুমিনাস’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন লুমিনাস এর উদ্যোগে মঙ্গলবার নগরীর চালিবন্দর এলাকায় প্রায় ২’ শতাধিক অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম জুবেলের সভাপতিত্বে ও আব্দুন নুর মাহির পরিচালনায় শীববস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সমাজে অসহায় ও দরিদ্রদের পাশে যদি বিত্তবানরা দাড়ায় তাহলে ক্ষুধার্তরা খাদ্য পাবে, শীতার্থরা বস্ত্র পাবে।

Manual6 Ad Code

লুমিনাসের মতো যদি সব সামাজিক সংগঠন এগিয়ে আসে তাহলে অসহায় ও দরিদ্ররাও আশার মুখ দেখবে। তাই যার যার অবস্থানে থেকে অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. তানবিরুল আরেফীন, বিশিষ্ট সংগঠক ও চিকিৎসক ডা. আরমান আহমদ শিপলু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শরীফ সুমন, মাহমুদুল করিম নেওয়াজ, মইনুল ইসলাম রনি, জান্নাতুল ফেরদৌস নীলা, সুমন দেব, হাবিবুর রহমান, শামসুল ইসলাম, শাহাদাৎ চৌধুরী, আকাশ দেব, জয় ভট্টাচার্য, শোয়েব আহমদ, নুরুল ইসলাম উজ্জল, তানজিম হোসেন, আশরাফুল হক, মুরাদ আহমদ প্রমূখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930