শিরোনামঃ-

» রাগীব আলী সহ অন্যান্য আসামীর বিচার শুরু

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে ওই মামলায় রাগীব আলী সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো।

Manual1 Ad Code

রোববার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে ৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ ছাড়া প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম জানান, আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আদালতে ৬ সাক্ষী পুনরায় সাক্ষ্য দিয়েছেন।

সিলেটের প্রাক্তন জেলা প্রশাসক ফয়সল আলম ও সিনিয়র সহকারী সচিব ইমদাদুল হকসহ ৬ জন সাক্ষ্য দিয়েছেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী রয়েছেন।

তিনি আরো জানান, প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ ও বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

প্রসঙ্গত, প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির আলোচিত ২টি মামলায় রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ ছয়জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Manual1 Ad Code

অন্যদিকে প্রতারণার মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ, তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।

Manual1 Ad Code

তার আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ গত ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১২ নভেম্বর রাগীব আলীর ছেলে আবদুল হাইকে জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Manual3 Ad Code

গত ২৪ নভেম্বর ভারতের করিমগঞ্জ থেকে রাগীব আলীকে আটক করে সে দেশের পুলিশ। ওই দিন বিকেলেই তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলা দু’টিতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রাগীব আলীকে আদালতে হাজির করার পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

মামলার আরেক আসামি পংকজ কুমার গুপ্ত জামিনে রয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930