- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৬ | রবিবার
ষ্টাফ রিপোর্টার:: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকুরী স্থায়ী করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হয়।
রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট বিভাগ’র উদ্যোগে সিলেটের তালতলাস্থ জেলা সাব রেজিষ্ট্রারী অফিস প্রাঙ্গনে কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি শ্রী তপন কান্তি দে।
নকল নবিস সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আতিকুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক বাবর মিয়া, সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বিন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয় প্রকাশ দে, আব্দুল মালিক, পাবন ঘোষ, কামাল আহমদ, আতাউর রহমান, বেলাল আহমদ মুরাদ, আনহার আলী, মামুন আহমদ, মুতাহার হোসেন, সুগ্রীবদে, অজয় দে, শুভ্রত দত্ত, সঞ্জুলাল ধর, নুর আলম, মুশারফ হোসেন, খায়রুল ইসলাম, নুরুজ্জামান জাহেদ, এস এম নোমান, রাশেদ আহমদ, তরুন শর্মা, মুহিত খান, মহিলা সম্পাদিকা পূনিমা রানি দত্ত, সাথি রানি দাশ, রুকসানা খানম, রাবেয়া খান, পারভিন আক্তার, গোয়াইন ঘাটের সভাপতি এবাদুর রহমান, দক্ষিণ সুরমার খালেদ আহমদ, বালাগঞ্জের দেবাশীষ দাস প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ভুমি রেজিস্ট্রেশন বিভাগের নকল নবীশগণ জনগণের সেবক হিসেবে কাজ করেন। তারা দীর্ঘদিন থেকে অক্লান্ত পরিশ্রম ও যত্নের সহিত তাদের দায়িত্ব পালন করে আসছে।
কিন্তু এতো পরিশ্রম করার পরও তাদেরকে সঠিক ভাবে মুল্যায়ন করা হয় না।
বাংলাদেশ সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয়ের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ন ভুমিকা রয়েছে। তাদেরকে অনেক দিন ধরে চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসতে হচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ঘোষণা দিয়েছিলেন নকল নবিশদের চাকুরী স্থায়ীত্ব করা হবে।
কিন্তু আজ পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার জননেত্রী শেখ হাসিনা এক্সট্রা মোহরার নকল নবিশদের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি।
তাই নকল নবিশদের দবি ও বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনার প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
পাশাপাশি নকল নবিশদের গত ১৪ মাসের বকেয়া বেতন পরিশোদের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৬ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি


