শিরোনামঃ-

» ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী এখন সেলেনার

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৬ | শনিবার

Manual3 Ad Code

মিডিয়া ডেস্কঃ ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকার দৌড়ে মার্কিন গায়িকা টেলর সুইফটকে ডিঙিয়ে এখন শীর্ষে তারই স্বদেশি সেলেনা গোমেজ। চলতি বছরে তারাই শাসন করেছেন এই সামাজিক যোগাযোগমাধ্যম।

Manual5 Ad Code

গত ১ ডিসেম্বর ইনস্টাগ্রামের বার্ষিক র‌্যাংকিং প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ১০ কোটি ৩০ লাখ অনুসারী নিয়ে ১ নম্বরে আছেন সেলেনা। তালিকায় ২ নম্বরে থাকা সুইফটের অনুসারীর সংখ্যা ৯ কোটি ৩৯ লাখ। তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে গায়িকা আরিয়ানা গ্র্যান্ড (৮ কোটি ৯৬ লাখ) ও বিয়ন্সে (৮ কোটি ৮৯ লাখ)। ২ নম্বর থেকে পাঁচে নেমে গেছেন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান (৮ কোটি ৮২ লাখ)।

এদিকে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়া ছবি এবং ভিডিওর তালিকায়ও শীর্ষে ‘সেম ওল্ড লাভ’ গায়িকা সেলেনা। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে সবচেয়ে বেশি উল্লেখ হওয়া শিল্পীও ২৪ বছর বয়সী এই তারকা।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930