শিরোনামঃ-

» ট্রাকের ধাক্কায় ৫ বছরের শিশু সাওনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual4 Ad Code

মোশাররফ বিন হোসাইন, বিশেষ প্রতিনিধিঃ কানাইঘাটে ট্রাকের ধাক্কায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলে, বিক্ষুব্দ লোকজন, ঘাতক ট্রাকটি ব্যাপক ভাংচুর করেন।

Manual5 Ad Code

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল অনুমান ৮টার দিকে কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল ঈদগাহ বাজার সংলগ্ন দলকিরাই গ্রাম মোড়ে।

Manual1 Ad Code

জানা যায়, জৈন্তাপুর উপজেলার সারিঘাট থেকে কানাইঘাটের আসার পথে বালু বোঝাই সিলেট-ড-১১-১২৬৭ নাম্বারের দ্রুতগামী ট্রাকটি কানাইঘাট-দরবস্ত সড়কের দলকিরাই মোড়ে পৌঁছামাত্র রাস্তা পারাপারের সময় স্থানীয় পর্বতপুর ডুংরা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের একমাত্র পুত্র শিশু সাওন আহমদ (৫) কে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

Manual7 Ad Code

পরে শিশু সাওনকে তার আত্মীয় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ এ শিশুকে মৃত ঘোষণা করলে তার আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

দুঘর্টনার পর ট্রাকের চালক জনৈক লুৎফুর রহমান ট্রাক রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও, স্থানীয় উত্তেজিত লোকজন ট্রাকটি ভাংচুর করেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সাওনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930