শিরোনামঃ-

» আইএফআইসি ব্যাংক’র “হোম লোন ও আমার একাউন্ট” শীর্ষক কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code

ষ্টাফ রিপোর্টঃ সিলেটে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে “হোম লোন এবং আমার একাউন্ট”র উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠান করেছে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড।

নগরীর মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে শনিবার কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দিন।

Manual3 Ad Code

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দিন বলেন, ব্যাংকিং লেনদেনে সকল ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে গ্রাহকের সেবা প্রদানে ব্যাংক কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

হোম লোন এবং আমার একাউন্ট ব্যাংকিং কার্যক্রমের একটি বিশেষ অংশ। এটি একটি রিলেশনশীপ একাউন্ট তাই এর মাধ্যমে গ্রাহকদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকারদের আরো গতিশীল ভূমিকা রাখা প্রয়োজন।

Manual8 Ad Code

আই.এফ.আই.সি সিলেট শাখার ব্যবস্থাপক হারুন-অর-রশীদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্রেডিট এডমিনিস্ট্রেশন মো. শাহজাহান মিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং মিসেস ফেরদৌসী বেগম, ফাস্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট অসীম কুমার সাহা।

Manual5 Ad Code

এছাড়াও ব্যাংক’র সিলেটের বিভিন্ন শাখার প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930