শিরোনামঃ-
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» এবারও প্রাথমিক সমাপনী পরীক্ষা ৮ সেট প্রশ্নে
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০১৬ | রবিবার
এডুকেশন ডেস্কঃ সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার (২০ নভেম্বর) থেকে। প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে আড়াই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০ মিনিট বেশি নির্ধারণ করা হয়েছে।
প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার সমাপনীতে ‘ইংরেজি’ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এ বছর ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে প্রাথমিকে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন অংশ নেবে। তাদের মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ ছাত্র ও ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ ছাত্রী।
এ ছাড়াও ইবতেদায়িতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩১৯ ছাত্র ও ১ লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী।
প্রাথমিক সমাপনীতে এবার দুই হাজার ৮৫৭ জন ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে।
দেশের সাত হাজার ১৯৪টি ও বিদেশের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
এদিকে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মন্ত্রণালয়ের নির্দেশে এবারও ৬৪ জেলাকে বিশেষ ৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। ৮ সেট প্রশ্নে গত বছরের মতো এবারও প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুর্গম এলাকার ২১০ কেন্দ্রেও বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ও বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
কর্তৃপক্ষের সঙ্গে ০২-৯৫১৫৯৭৭ (মন্ত্রণালয়) ও ০২-৫৫০৭৪৯১৭, ০২-৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯০৮৮৭১৯ ও ০১৭১২৪১৩১০০ (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল : ddestabdpe@gmail.com
আগামীকাল ২১ নভেম্বর সোমবার বাংলা, ২২ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২৩ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর রোববার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ইবতেদায়ি সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কোরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ, ২৭ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭২ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর