শিরোনামঃ-

» দৃর্বৃত্তদের হামলায় ‘দৈনিক এ যুগের দ্বীপ’ পত্রিকার সম্পাদক আহত!

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual4 Ad Code
ডেস্ক সংবাদ:: পাবনা থেকে প্রকাশিত ‘দৈনিক এ যুগের দ্বীপ’ পত্রিকার সম্পাদক সরকার আরিফুর রহমান ওরফে আরব আলী (৬০) কে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে দূর্বৃত্তরা। সংবাদ প্রকাশের জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্র জানায়।

বৃহস্পতিবার( ১৭ই নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের সহকর্মীরা জানান, জেলার বেড়া পৌর সদরের কালী মন্দিরের কাছে চায়ের দোকানে বসেছিলেন সরকার আরিফুর রহমান ওরফে আরব।

Manual5 Ad Code

এ সময় দূর্বৃত্তরা হকিস্টিক, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় রাত দশটার দিকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

সম্প্রতি বেড়া পৌর সদরের মো. রফিকুন্নবী নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দৈনিক এ যুগের দ্বীপ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেন সম্পাদক সরকার আরিফুর রহমান। এরই জেরে ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ীর লোকজন হামলা চালিয়েছে বলে দাবি আহত সাংবাদিকের পরিবারের।

Manual7 Ad Code

বেড়া থানার ওসি (তদন্ত) মাসুদ রানা জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর এই হামলা হয়েছে বলে শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

এদিকে একজন সম্পাদকের ওপর এমন হামলার ঘটনায় পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ ও সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930