শিরোনামঃ-

» স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপ; পাষণ্ড স্বামীকে আটক

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual6 Ad Code
ডেস্ক সংবাদ:: রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুল এলাকার একটি বাসায় গৃহবধূর (২৭) গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী পারভেজকে (৩৮) আটক করেছে পুলিশ।
আহত ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৮ই নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মেয়েটির ভাই জানান, তার বোন সেলাইয়ের (দর্জি) কাজ করে কিন্তু তার ভগ্নিপতি পারভেজ মিয়া কিছুই করে না। বেকার অবস্থায় ঘরেই বসে থাকে।
এ বিষয় নিয়ে তাদের সংসারে মাঝে মাঝেই কথাকাটাকাটি হতো। শুক্রবার ভোরবেলাতেও তাদের মধ্যে কাজ করা নিয়ে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে স্বামী তার গোপনাঙ্গে এসিড ঢেলে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তার স্বামীকে ধরে পুলিশে সোপর্দ করে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

Manual1 Ad Code

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওই গৃহবধুর পরিবার থেকে মামলা করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031