শিরোনামঃ-

» নিজের মেয়েকে হোটেলে এনে ধর্ষনের চেষ্টা; পিতা আটক!

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন:: ভাবতেও অবাক লাগে। নিজেকে বিশ্বাস করাটা দুস্কর হয়ে পড়ে। কোন যুগে বসবাস করছি আমরা। চিকিৎসার কথা বলে নিজের মেয়েকে শহরের একটি হোটেলে এনে ধর্ষনের চেষ্টা করে এক নরপশু পিতা। মেয়েটির বয়স ১৮ বছর।

Manual7 Ad Code

ধর্ষনের চেষ্টাকালে মেয়েটির চিৎকারে হোটেল ম্যানেজার সহ অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে হোটেল থেকে নরপশু পিতা ইলিয়াস মিয়া (৫৫) কে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় পিতাকে অভিযুক্ত করে একটি মামলা করেছে মেয়েটি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে নগরীর লালদিঘীর পাড়ের আল ইসলাম হোটেলে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

কোতোয়ালি থানার এসআই ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের মোগলাবাজার থানার মোকামদোয়ার গ্রামের ইলিয়াস মিয়া মোট ৬টি বিয়ে করেন। তার ৪ স্ত্রী মারা গেছেন, এখন ২ জন জীবিত রয়েছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ১৮ বছর বয়সী মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নগরীতে নিয়ে আসেন ইলিয়াস।

দুপুর ১২টার দিকে মেয়েকে নিয়ে আল-ইসলাম হোটেলে উঠেন তিনি। এরপর হোটেল কক্ষে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় মেয়ের চিৎকারে হোটেল কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ ইলিয়াস মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

বর্তমানে মেয়েটি পুলিশ হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা করেছে বলে জানিয়েছেন এসআই ফয়েজ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930