শিরোনামঃ-

» সর্বোচ্চ আর ২ বার বাজেট ঘোষণা করব : অর্থমন্ত্রী

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বয়স বেড়ে যাওয়ায় সামনে আর সর্বোচ্চ ২ বার বাজেট ঘোষণা করতে পারেন পূর্বাভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিশুদের বাজেট পাঠ সহায়িকা শীর্ষক পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
Manual3 Ad Code

অর্থমন্ত্রী বলেন, শিশুদের বাজেট পাঠ সহায়িকা বইটি অনেক সহজবোধ্য করে লেখা হয়েছে, যা শিশুরা অনেক সহজে বুঝতে পারবে।

Manual6 Ad Code

এক্ষেত্রে অনেক শিশু বাজেট এক্সপার্ট হয়ে উঠেবে। যাতে আমার প্রতিদ্বন্দ্বী বাড়বে। তবে আমি সে সুযোগ বেশি দিন দেব না। কারণ, আমি আর সর্বোচ্চ ২ বার বাজেট দেব।
জীবনের প্রথমবারের বাজেট ঘোষণার স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, ওই সময় বাজেট ঘোষণা হত ১৫-১৬ পৃষ্ঠার। তার আগে ছিল সর্বোচ্চ ১০ পৃষ্ঠার। কিন্তু সময়ের বিবর্তনে এখন ১০০ পৃষ্ঠার বাজেট ঘোষণা হয়।

অর্থমন্ত্রী আরও জানান, বাজেট ঘোষণা হলে পণ্যের দাম বাড়বে-এমনটি সাধারণ ধারনা। তাই বাজেটকে কিভাবে মানুষের কাছে সহজবোধ্য করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করি। তারই আলোকে ‘শিশুদের বাজেট পাঠ সহায়িকা’ বইটি প্রকাশ করা হয়েছে।

Manual8 Ad Code

আর আগামী বছর বাজেটের উপর মানুষের ধারণা কেমন তা নিয়ে জরিপ করা হবে। তাই আগামী অর্থবছরের বাজেট বিষয়ে শিশুদের ধারনা দেওয়ারও আহ্বান জানান অর্থমন্ত্রী।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930