শিরোনামঃ-

» আদালত থেকে পালানো রুবেল ফের গ্রেফতার!

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজঃ আদালত থেকে পালানো গারো তরুণী ধর্ষণের মূল হোতা রাফসান হোসেন রুবেলকে রাজধানীর বাড্ডা থেকে (২৬) ফের গ্রেফতার করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল রুবেলকে ফের গ্রেফতার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত রবিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের খাস কামড়ায় নেওয়ার আগেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায় আসামি রুবেল। আদালত থেকে আসামির এভাবে পলায়নে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর এলাকা থেকে আসামি রুবেলকে র‌্যাব-১-এর একটি দল গ্রেফতার করে। পরে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031