শিরোনামঃ-

» আগামীকাল ‘মরক্কো’ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০১৬ | রবিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের ২ কর্মসূচিতে যোগ দিতে ৩ দিনের সফরে আগামীকাল (সোমবার) মরক্কোর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর পশ্চিমাঞ্চলীয় সাবেক রাজকীয় শহর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মারাক্কেশ-এর মেনারা বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নিয়ে যাওয়া হবে। মরক্কো সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

Manual4 Ad Code

শেখ হাসিনা ১৫ নভেম্বর ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’-এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানাবেন।

Manual4 Ad Code

একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেওয়া ভোজসভায় যোগদান করবেন। ৩ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30