শিরোনামঃ-

» হাসপাতাল নেয়নি বাতিল নোট, বিনা চিকিৎসায় সদ্যজাত শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০১৬ | রবিবার

Manual1 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পুরানো নোট বাতিলের কোপ এবার গিয়ে পড়ল এক সদ্যোজাতের ওপর। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে শিশুর আত্মীয়দের জানানো হয় ৫০০ এবং ১০০০ রুপির নোট নেয়া হবে না। তাই ভর্তি নেয়া হয়নি শিশুটিকে। ফলে বিনা চিকিৎসায় শিশুটি মারা যায়।
মুম্বাইয়ের গোবিন্দ-এ জীবন জ্যোত হাসপাতালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই হাসপাতালেই ডা. শীতল কামথ-এর কাছে চিকিত্সামধীন ছিলেন কিরণ শর্মা। তাঁর প্রসবের সম্ভাব্য তারিখ ছিল আগামী ৭ ডিসেম্বর। কিন্তু গত ৯ নভেম্বর হঠাত্ই। প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। বাড়িতেই
Manual2 Ad Code

গত ৯ নভেম্বর ১ পুত্র সন্তানের জন্ম দেন মুবাইয়ের বাসিন্দা কিরণ শর্মা। তবে জন্মের পর থেকে সদ্যোজাত সন্তান খুবই অসুস্থ হয়ে পড়ে। মা এবং সন্তানকে তড়িঘড়ি করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. কামথ তাদের পরীক্ষা করে ভর্তি হতে বলেন। তবে গত ৮ তারিখ রাতে নোট বাতিল হওয়ায় রোগীর আত্মীয়দের কাছ থেকে ৫০০ এবং ১০০ টাকার নোট নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

তাদের বলা হয়, ১০০ রুপির নোটে বিল পরিশোধ করলেই ভর্তি করা হবে রোগীকে। কেন্দ্রের নির্দেশ থাকা সত্ত্বেও জরুরি পরিষেবায় ওই নোট নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা বাড়িতে ফিরে যান। ১ দিনের মধ্যে শিশুর অবস্থা খুবই খারাপ হয়। তারা ফের হাসপাতালে নিয়ে গেলে ওই একই কথা বলা হয় তাদের। অন্য হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। বিনা চিকিৎসায় মারা শিশুটি।
Manual7 Ad Code

কেন্দ্রীয় সরকার নোট বাতিল করার সময় ঘোষণা করে, ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত সমস্ত জরুরি পরিষেবা যেমন, হাসপাতাল, ট্যাক্স দেওয়া, ইলেকট্রিক বিল মেটানো ইত্যাদির ক্ষেত্রে পুরনো নোট নিতে হবে। সেই নির্দেশিকা মানা হয়নি এই হাসপাতালে। শিবাজি নগর পুলিশ থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930