শিরোনামঃ-

» শ্রীমঙ্গলে স্কুল ছাত্র মারুফ ৩৭ দিন ধরে নিখোঁজ!

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০১৬ | শনিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজঃ মৌলভীবাজার শ্রীমঙ্গলের হাজি রশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. মারুফ হোসেন ৩৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার রামনগর মনিপুরি পাড়ার মো. বিল্লাল হোসেনের ছেলে।

Manual1 Ad Code

সর্বদা হাসিখুশি প্রাণচঞ্চল মারুফ পড়াশুনার পাশাপাশি বাবার মুদির দোকানে সময় দিত। গত ৪ অক্টোবর রাত থেকে হঠাৎ করেই তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবারের কেউ।

Manual8 Ad Code

পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার বাসা বাড়িতে একাধিক বার খোঁজ করার পর নিরোপায় বাবা শেষে গত ৮ অক্টোবর শ্রীমঙ্গল থানায় জিডি করেন। শ্রীমঙ্গল থানার জিডি নং ৩৬৬।

এ ব্যাপারে নিখোঁজ মারুফের বাবা বিলাল হোসেন কান্নাজড়িত কন্ঠে প্রতিবেদককে জানান, ছেলের জন্য এই পর্যন্ত অনেক জায়গায় খোঁজ নিয়েছি। এমন কোন জায়গা ও আত্মীয়-স্বজন এর বাড়ি বাকি নেই যেখানে মারুফকে  খোঁজা হয়নি।

অনেকদিন যাবত খোঁজাখোজি করেও না পেয়ে এবং দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে কান্নায় ভেঙ্গে পড়ছেন পরিবারের লোকেরা। বাড়ছে পরিবারের আর্তনাদ। ঘরের ছেলে ঘরে ফিরবে এই প্রত্যাশায় দিন কাটাচ্ছেন মারুফের পরিবার।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031