শিরোনামঃ-

» আজ শহীদ নূর হোসেন দিবস

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: আজ বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলনে বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে বিক্ষোভ করেন যুবলীগ নেতা নূর হোসেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন তিনি।
নূর হোসেনের এ আত্মদান স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। সেদিন নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের খেতমজুর নেতা আমিনুল হুদা শহীদ হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়।
এর পর থেকে প্রতিবছর দিনটি শহীদ নূর হোসেন দিবস বা গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে বিভিন্ন রাজনৈতিক দল।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে গণতন্ত্রের জন্য আত্মোত্সর্গকারী শহীদ নূর হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এ দেশের মানুষ জন্মগতভাবে গণতন্ত্রপ্রিয়। কিন্তু আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নূর হোসেনসহ গণতান্ত্রিক সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর এক অবিস্মরণীয় দিন। প্রধানমন্ত্রী নূর হোসেন, বাবুল, ফাত্তাহসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Manual3 Ad Code

দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ, শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধার্ঘ নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, সেমিনার প্রভৃতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শহীদ নূর হোসেন দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930