শিরোনামঃ-

» হবিগঞ্জ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু!

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০১৬ | সোমবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ:: হবিগঞ্জ জেলা কারাগারে থাকা মাদক মামলার আসামী (কয়েদী নং- ৫৬৮৮১৬) ফারুক মিয়া (৫৫) নামে এক কয়েদীর আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত ফারুক মিয়া বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামের আব্দুল গণির ছেলে।

সোমবার সকাল সাড়ে ১১টায় তাকে কারাগার থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

হবিগঞ্জ জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, সকালে ফারুক মিয়া গোসল করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠিতে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Manual3 Ad Code

তিনি আরো জানান, ফারুক মাদক মামলায় বিচারাধীন আসামী হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930