- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত: ২৪. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টায় নতুন ভবনের তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নতুন ভবনের এই অংশটি দান করেছেন মাওলানা আমিনুল ইসলাম জলঢুপি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার উদ্যোক্তা ও সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আব্দুল আলিম। এতে সভাপতিত্ব করেন ছাহেব জাদায়ে বর্ণী আলহাজ্ব আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপমহাদেশের প্রখ্যাত পীর আল্লামা ফুলতলী (রহ.)-এর ছাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হাওলাদার আজিজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাব উল্লাহ, শাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ, এবং রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদরুল ইসলাম, মোস্তফা উদ্দিন, করিম উদ্দিন, আজির উদ্দিন, আসাদ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর হাতে গড়া এক দীপ্তিমান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে কুরআন, হাদীস ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের আমল, আখলাক ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি এবং মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৮ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর