শিরোনামঃ-

» ১২ হাজার টাকা ঘুষ দিয়েও বিদ্যুৎ না পেয়ে উল্টো ধমক খেয়েছেন মিরাজের দাদি

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৬ | রবিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মিরাজ খুলনা থেকে গ্রামের বাড়ি বরিশালে একটা টিভি পাঠিয়েছিলেন তার দাদি জাবেদা বিবিকে।

Manual4 Ad Code

কিন্তু বিদ্যুতের অভাবে দাদি সেই টিভিতে মিরাজের খেলা দেখতে পারেন না। বৃদ্ধার অভিযোগ, ১২ হাজার টাকা ঘুষ দিলেও এখনো বিদ্যুৎ আসেনি তার ঘরে।

Manual3 Ad Code

‘ঘরে বসে টিভি দেখমু কেমনে? আমার ঘরেতো কারেন্ট (বিদ্যুৎ) নাই। ১২ হাজার ট্যাকা দিয়েও বিদ্যুৎ পাইনি। উল্টো ধমক পাইছি।’ বলেন জাবেদা বিবি।

Manual1 Ad Code

গতকাল পড়ন্ত দুপুরে কথা হয় জবেদা বিবির সঙ্গে। গর্বভরে বললেন, আমার হাতেই ওর জন্ম।  তারপর নিজে থেকে নাতির কথা শুরু করলেন, ‘যখন সে খুলনার বাড়িতে যেত তখন কাছে পাওয়াই মুশকিল ছিল। খালি বল আর ব্যাটের পিছনে ছুটতো।’

জানালেন, তার ২ পুত্র জালাল হোসেন তালুকদার ও জাকির হোসেন তালুকদার। বড় পুত্রের বড় ছেলে মেহেদী হাসান মিরাজ। যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখন মিরাজ তার বোন ও মায়ের সাথে পিতার কর্মস্থল খুলনাতে চলে যায়। তারপর প্রায়ই আসতো আউলিয়াপুর।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930