- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» গোলাপগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে জকিগঞ্জের ২ ডাকাত আটক
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের:: গোলাপগঞ্জে আবারো অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
জকিগঞ্জ থেকে এসে গোলাপগঞ্জে ডাকাতির সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং এলাকায় শুক্রবার রাত ২টায় ডাকাতির প্রস্ততিকালে ঐ ২ ডাকাতকে আটক করে পুলিশ। এসময় আরও ১ ডাকাত পালিয়ে গেলেও অস্ত্রসহ এ ২ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ডাকাতরা হলো, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সুজন (২৫) ও একই ইউনিয়নের লামার গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র ফয়ছল আহমদ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণাপিং বাজারে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালায়।
এসময় কালিদাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ ওই ২ ডাকাতকে আটক করে পুলিশ।
এর আগে গত সোমবার (৩১ অক্টোবর) রাত ২টায় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ বাদেপাশা ইউনিয়নের কোনাগাঁও থেকে কুখ্যাত ডাকাত শামিমকে অস্ত্রসহ আটক করে।
এনিয়ে ১ সপ্তাহের মধ্যে ৩ জন ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
ডাকাতদের ধরতে পুলিশের এমন তৎপরতায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি ডাকাতদের গ্রেফতারের সততা নিশ্চিত করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৬৯ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর