শিরোনামঃ-

» পুলিশের পক্ষ থেকে ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও আপত্তিকর ছবি না দেয়ার আহ্বান জানাচ্ছে

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও আপত্তিকর ছবি এবং মন্তব্য না করতে আহ্বান জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।
এ ধরনের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সবাইকে অনুরোধ জানাচ্ছে।
Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোন ব্যক্তি যদি ধর্মীয় উসকানিমূলক ও ব্যঙ্গাত্মক ছবি এবং মন্তব্য পোস্ট করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ সদর দপ্তর সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930