শিরোনামঃ-

» জাতীয় যুব দিবস’১৬- এ সিলেটের ৫ সংগঠক যুব পুরস্কারে ভূষিত

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের আয়োজনে ১লা নভেম্বর জাতীয় যুব দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল্ আবেদিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আলা উদ্দিন।

এসময় সিলেট বিভাগের শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার গ্রহণ করেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি মো. সাদিকুর রহমান (সিলেট), অনন্যা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শারমিন কবির (সিলেট), আত্মকর্মী পুরস্কার গ্রহণ করেন মোনালিসা লেডিস ট্রেইলার্সের পরিচালক ফরিদা আলম, মনিপুরী বুটিক এন্ড ফ্যাশন গ্যালারীর পরিচালক সানজিদা সিনহা (মৌলভীবাজার), জান্নাত এগ্রো ফিসারিজের পরিচালক মো. মিজানুর রহমান (সুনামগঞ্জ)।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ১৬ জনকে ৭ লক্ষ ৫ হাজার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930