শিরোনামঃ-

» মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আম্বরখানা পয়েন্টে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানা পয়েন্টে বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য বুশরা সোহাইল এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, প্রমূখ।

পথসভায় শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

Manual7 Ad Code

পথসভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকার।সে চুক্তি বাস্তবায়ন করছে নির্বাচিত বিএনপি সরকার।

সংসদে বিরোধী দল জামায়াত ও এনসিপি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ও সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটের প্রতি নিরব সমর্থন দিচ্ছে।

এতে বোঝা যায় দেশের স্বার্থ ও নিরাপত্তা চেয়েও বৃহৎ বিদেশি শক্তির আশীর্বাদ পাওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ।

Manual5 Ad Code

বক্তারা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল সহ দেশের স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার লক্ষ্যে জনগণ কে ঐক্যবদ্ধ হওয়ার এবং ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের জাতীয় সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031