শিরোনামঃ-

» সুপ্রিমকোর্টের বিচারপতি ও আইনজীবীদের অবকাশ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠাণ

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ আইন আদালতঃ অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিনেই বিচারপতি ও আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের উইন্টার গার্ডেন প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ আইনজীবীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। আইনজীবীরাও বিচারপতিগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার শফিক আহমেদসহ কয়েক হাজার আইনজীবী অংশ নেন।

Manual4 Ad Code

এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন সিকদার প্রমুখ। পুনর্মিলনী অনুষ্ঠানে চা-চক্রের আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ শেষে ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর বিচারপতি ও আইনজীবীদের এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031