শিরোনামঃ-

» এইচ এম শহীদুল ইসলামের জাতীয় দৈনিক পত্রিকা ‘সকালের খবর’ এ যোগদান

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০১৬ | শনিবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক সকালের খবর’ এ যোগ দিয়েছেন ফোটা সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম। পহেলা অক্টোবর থেকে তিনি এই পত্রিকার  ‘সিলেট জেলা ফোটা সাংবাদিক’ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 
এইচ এম শহীদুল ইতিপুর্বে বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করে সুনাম অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ফোকাস বাংলা, দৈনিক সিলেট সুরমা ও এফএনএস’র মত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন।
২০১০ সাল এফএনএস এ কাজের মাধ্যমে শুরু করেন তার ক্যারিয়ার। ২০১২ সালে  যোগদান করেন ফোকাস বংলায়। ২০১৪ সালে যোগদান করেন সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক সিলেট সুরমায়। সর্বশেষ চলতি মাসের ১ তারিখ থেকে যোগদান করেন জাতীয় দৈনিক ‘দৈনিক সকালের খবর’-এ।
এইচ এম শহীদুল ইসলামের উল্লেখযোগ্য সংখ্যক ছবি একাধিকবার জাতীয় দৈনিক ইংরেজি ও বাংলা পত্রিকায় লিড ছবি হিসেবে স্থান পেয়ে প্রশংসা অর্জন করেছেন।
শহীদুল ইসলামের জন্ম বরিশাল বিভাগের বরগুনা জেলায়। বরগুনা জেলার বেতাগী উপজেলার গেরার্মদ্দন গ্রামের শামছুল আলম ও সাফিয়া বেগমের বড় সন্তান তিনি।
এইচ এম শহীদুল ইসলাম সিলেট আসেন ২০০০ সালে। শিক্ষাজীবন থেকেই তার প্রচণ্ড আগ্রহ জাগে ফোটা সাংবাদিকতার প্রতি। তাই শিক্ষা জীবনেই জড়িয়ে পড়েন এই জগতে। নতুন কর্মস্থলে আরো ভাল কাজ করে নিজেকে আলোকিত করতে চান শহীদুল।
সুন্দর আগামীর জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি। দৈনিক সকালের খবরে যোগদানের জন্য সিলেটের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতা, সহকর্মি ও শুভাকাংখীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাচ্ছেন প্রতিদিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930