- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» ‘নুরুদ্দিন তুমি কিন্তু মাইর খাবা, তুমি থামো’ : প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ- তা ভাবতেই পারেন না নেতাকর্মীরা। তারা চান, বঙ্গবন্ধুকন্যা যতদিন বেঁচে থাকবেন ততদিন দলের দায়িত্বে থাকবেন। শেখ হাসিনার বয়স ৭০ থেকে নামিয়ে ৩০ এর কোটায়ও ভাবতে চান ‘নেত্রী পাগল’ তৃণমূল নেতারা। তাই চলমান কাউন্সিলে সভাপতি পদে কোনো ভোটাভুটি চান না দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কাউন্সিলররা।
রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন।
সকাল ৯টা ৪০ মিনিটে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে কাউন্সিল অধিবেশনের কাজ শুরু করেন শেখ হাসিনা। শুরুতে আশরাফুল ইসলাম সঞ্চালকের বক্তব্য দেন। তার পরে শেখ হাসিনা বক্তব্য দেন। পরে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নেন শেখ হাসিনা।
শেখ হাসিনা তার বক্তব্য দেন বলেন, “আমি থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন। আমি চাই, আমি বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে।”
তার বক্তব্যের পর কাউন্সিলররা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। শুরুতে রাজশাহী, ময়মনসিংহ, সুনামগঞ্জ, ঝালকাঠি ও টাঙ্গাইল থেকে আসা কাউন্সিলররা বক্তব্য দেন।
এসময় লক্ষ্মীপুরের এক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন বক্তব্য দিতে গিয়ে তার ‘নেত্রীভক্তির’ বহিঃপ্রকাশ ঘটান। এসময় খুব আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।
নুরুদ্দিন শেখ হাসিনার উদ্দেশে বলেন, “আপনাকে সভাপতির পদে থাকতে হবে। বয়সের অজুহাত দিতে পারবেন না। আপনার বয়স আপনি ৭০ বললেও আমরা মনে করি ৩০। তাই আপনি এ পদে অনেক দিন থাকতে পারবেন।”
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, “নুরুদ্দিন তুমি কিন্তু মাইর খাবা, তুমি থামো।”
উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৯টি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। এই সম্মেলনে দলের শীর্ষ পর্যায় থেকে কার্যনির্বাহী কমিটি পর্যন্ত নির্বাচিত হয়েছেন শত শত নেতা।
তবে এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ সাতবার সভপতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনবার সভাপতি নির্বাচিত হয়েছেন।
১৯৮১ সালে ১৩তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন শেখ হাসিনা। এর পর থেকে ৩৫ বছর ধরে দলটির নেতৃত্বে রয়েছেন তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৮ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর