শিরোনামঃ-

» চাঁদপুরে জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০১৬ | শুক্রবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্ক:: চাঁদপুরে জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

Manual8 Ad Code

আজ শুক্রবার সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় দিদার নামে একটি বাসে তল্লাশি চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম আতাহার আলী জানান, সকালে হরিণা ফেরিঘাট এলাকায় দিদার নামে একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

তিনি আরও জানান, জব্দ করা চিংড়ির মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিংড়িগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান,  নৌপথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930