শিরোনামঃ-

» ২০তম কাউন্সিলে বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ আওয়ামী লীগের

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

Manual6 Ad Code

মির্জা ফখরুলকেও সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস।

গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবেই বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোন স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হবে না বলেও এ সময় জানান মৃনাল কান্তি।

Manual6 Ad Code

‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’– এই স্লোগানকে ধারণ করে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের ২০তম ত্রি-বার্ষিক কাউন্সিল।

Manual3 Ad Code

এ কাউন্সিল উৎসবমুখর, আনন্দঘন পরিবেশে ও জাকজমকপূর্ণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031