- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» নববধূর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন, ঘাতক শাহীন আটক
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজঃ সুনামগঞ্জে ছৈল মিয়া (২৮) নামে এক যুবককে ধারালো রাম-দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রীর ফুফাতো ভাই। এ ঘটনার পর পুলিশ ঘাতক শাহীন মিয়াকে (২৬) আটক করেছে।
রোববার (১৭ অক্টোবর) রাত ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে রাত ২টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মানিক মিয়ার ছেলে ছৈল মিয়ার সঙ্গে পারিবারিক সম্মতিতে গাজীনগরের শামছুল আলমের মেয়ে জহুরা বেগমের বিয়ে হয়।
রোববার স্বামী-স্ত্রীসহ আত্মীয়-স্বজনরা উপজেলার গাজীনগর গ্রামে কনের বাড়িতে ফিরতি যাত্রায় যান। রাত ১০টায় ফিরে আসার আগে দাদী শাশুড়িকে সালাম করার সময় কনের আপন ফুফাতো ভাই শাহীন মিয়া ধারালো রাম-দা দিয়ে পেছন থেকে ছৈল মিয়াকে এলোপাথাড়ি কোপায়। এসময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। রাত ২টার দিকে আহত ছৈল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সোমবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক শাহীন মিয়াকে আটক করেছে। স্থানীয়ভাবে জানা যায়, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে রাতেই খবর পেয়েছি। এ ব্যাপারে নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭০০ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর