শিরোনামঃ-

» বৈঠক চলাকালেই মৃত্যুর কোলে ডিসি

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০১৬ | সোমবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৪৮) মারা গেছেন।

সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
Manual7 Ad Code

এনডিসি আল-ইমরান জানান, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম সকালে বিভাগীয় টাস্কফোর্সের সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে যান।

সেখানে অনুষ্ঠান চলাকালে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

Manual7 Ad Code

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত সবার এবং জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার অধিবাসী মো. জাহিদুল ইসলাম চলতি বছরের ২৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031