শিরোনামঃ-

» নিঝুম দ্বীপের বিনিময়ে ক্ষমতা : খালেদা জিয়ার না, বৈধতা চায় আ’লীগ

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার না, বৈধতা চায় আওয়ামী লীগ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিএনপির জন্য কি বার্তা নিয়ে এসছিল তা জাতির কাছে এখনো অস্পষ্ট।

তবে তার আগমন নিয়ে নানা মহল নানান কথা বলে যাচ্ছেন। কেউ কেউ মনে করছেন জন কেরি বিএনপির জন্য শুভ বার্তা দিয়ে যেতে পারেনি। যে কারনে বিএনপি অনেকটাই চুপচাপ। এ নিয়ে বিএনপির মধ্যেও চলছে নানা হিসেব -নিকেষ।

Manual1 Ad Code

কেউ কেউ মনে করছেন জন কেরির আগমনটা ছিল মার্কিন স্বার্থ সংশ্লিষ্ঠ। এ নিয়েই দর কষা-কষি করতে কেরির বাংলাদেশে আগমন।

একটি মহল থেকে শোনা গেছে আমেরিকার এখন টার্গেট হচ্ছে বাংলাদেশের নিঝুম দ্বীপ ও সোনাদিয়া দ্বীপ। আর এ নিয়েই সরকারের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল।

Manual6 Ad Code

কিন্তু সরকারও কিছু শর্ত জুড়ে দেয়। শর্ত গুলোর মধ্যে দেশ-বিদেশে সরকারের বৈধতা নিয়ে যে সমালোচনা হচ্ছে তা থেকে উত্তোরন। সেক্ষেত্রে বর্তমান সরকারকে ভোটারবিহিন নির্বাচনের যে অভিযোগ রয়েছে তা থেকে মুক্ত করার উপায় খুজেঁ বের করা।

এখানে আওয়ামীলীগ চায় , তাদেরই অধীনে আরেকটি নির্বাচন হবে। আর সে নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে। শুধু তাই নয় ৪০টি আসন নিয়ে বিএনপি বিরোধীদল হিসেবে সংসদে আসুক তাতে কোন আপত্তি নেই সরকারের। তবে সেই নির্বাচনে বিএনপি যাতে অংশ নেয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকে।

Manual2 Ad Code

বিএনপির হাইকমান্ডের একাধিক সূত্র বলেছে, জন কেরি এই বিষয়টি নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। তবে এতে বেগম খালেদা জিযা সায় দিয়েছেন কি দেন নি; এটা দলের পক্ষ থেকে স্পষ্ট হয়নি।

দলের সিনিয়র নেতারা মনে করছেন, বেগম খালেদা জিয়া জন কেরির কোন প্রস্তাবেই সাড়া দেননি। জন কেরি বেগম খালেদা জিয়াকে নিঝুম দ্বীপ ও সোনাদিয়া দ্বীপের পরিবর্তে ক্ষমতায় আসার জন্য সব ধরনের ব্যবস্থার প্রস্তাব ও দিয়েছিলেন সরাসরি।

Manual8 Ad Code

এতে সঙ্গত কারনেই মনে করা হচ্ছে জন কেরির প্রস্তাবগুলো বিএনপিকে আশাহত করেছে। যে কারনে জন কেরির সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়টি নিয়ে সবাই চুপচাপ।

ইতিপূর্বে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বর্তমান সরকারের বিষয়ে বিভিন্ন সময়ে যেসব কথা বলেছেন সেই অবস্থান থেকে সরে এসেছেন।

এতে স্পষ্টই হলো যে , আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মার্কিন পররাষ্ট্র নীতির আপতত কোন মত পার্থক্য নেই। আওয়ামী লীগ আগামী ২০৪১ সালের যে ভিশন নিয়ে মাঠে রয়েছেন তাতে মার্কিন পররাষ্ট্রনীতি কোন বাঁধা হয়ে দাঁড়াবে না।

গত ২৯ অগাস্ট জন কেরি বাংলাদেশে আসেন। তার এই সফরটি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031