শিরোনামঃ-

» জৈন্তাপুরে লেগুনা পিকঅাপ ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে আহত ১৬

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০১৬ | শনিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম: জৈন্তাপুরের দরবস্তে (গডাউন) লেগুনা পিকঅাপ ও টমটমের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৬।

Manual5 Ad Code

এদের প্রত্যেকে জৈন্তাপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। পরবর্তীতে ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

আশংকাজনক ৪ জন হলেন- বশির (৩০), সায়ারুন (৩০), মনোয়ারা (৩০) এবং নাম না জানা এক বৃদ্ধা আনুমানিক বয়স (৭০)।

Manual7 Ad Code

23উল্লেখ্য আজ দুপুর সাড়ে ১২টার সময় দরবস্ত ইউপির পূর্ব পাশে গডাউনের কাছে কানাইঘাটগামী (সিলেট ছ ১১-১০২৭) একটি পিকঅাপ রাস্তার মধ্য দিয়ে চলা একটি টমটমকে ওভারট্রেক করার সময় দরবস্তগামী (সিলেট ছ ১১-২০৬১) লেগুনাকে মুখোমুখী ধাক্কা দেয়।

Manual7 Ad Code

এতে করে লেগুনা ও পিকঅাপ দুমড়ে মুচড়ে যায়। লেগুনার ওপরের ছাউনি পৃথক হয়ে যায়। ভাগ্যক্রমে টমটমের যাত্রীরা বেঁচে যায়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা দাবী করেন ‘অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক এবং বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনাটি ঘটে।’ এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার এস আই মান্নান বলেন, “আমরা এ ব্যাপারে অবগত, খবর পেয়ে আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করি।

স্থানীয় মুরব্বী, রাজনীতিবিদ ও ইউপি চেয়ারম্যানের সাথে সিলেট বাংলা নিউজ এর প্রতিনিধি’র সাথে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।”

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930