- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» নিজের চাচাকে দেখে কাঁদলেন খাদিজা
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজঃ সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বখাটে বদরুল আলমের পৈমাচিক হামলায় গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন যথেষ্ট উন্নতি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের দেখে কান্না করেছেন তিনি। সাংবাদিক-কে এ তথ্য জানিয়েছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।
শুক্রবার বেলা ২টার দিকে তিনি জানান, আজ সকাল ১১টার দিকে খাদিজাকে দেখতে আইসিইউতে যান তিনি। খাদিজা হাত নাড়াচাড়া করেছে। এছাড়াও উনার দিকে তাকিয়েছে। এসময় খাদিজার চোখে পানি চলে আসে।
তবে খাদিজা এখনো কথা বলতে পারেনি বলে জানান তিনি। খাদিজার চাচা আব্দুল কুদ্দুসের ধারণা, খাদিজা তাকে চিনেই কান্না করেছে। তাড়িতাড়ি সুস্থ হয়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করে কুদ্দুস বলেন, দেশবাসী দোয়া করলে আমাদের খাদিজা ফের আমাদের কাছে ফিরে আসবে।
তিনি ডাক্তারের বরাত দিয়ে জানান, খাদিজার বাম দিক এখনো আগের মতো রয়েছে। সেটা স্বাভাবিক হবে কি-না তা ডাক্তাররা বলতে পারছেন না। ৩ মাসের আগে এ ব্যাপারে কিছু বলা যাবে না বলে তারা জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খাদিজাকে দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, খাদিজার উন্নত চিকিৎসার জন্য যা করা দরকার, সরকার তাই করবে।
দেশের বাইরে নেয়ার প্রয়োজন হলে তাও করা হবে। তবে চিকিৎসকরা বলেন, তাকে (খাদিজা) দেশের বাইরে নেয়ার প্রয়োজন নেই এখানেই তার উন্নত চিকিৎসা সম্ভব।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের বখাটে বদরুল আলম খাদিজাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন।
৪ অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এরপর তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। গত বুধবার সকাল ৯টায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এখন পর্যন্ত তিনি লাইফ সাপোর্ট ছাড়াই রয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৭১ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর