শিরোনামঃ-

» বড়লেখায় ভাসুরপুত্রের হাতে চাচী খুন

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে ভাসুরপুত্র নৃপেশ দাস সোনাই’র (২৫) কাঁচির আঘাতে চাচী চতুর্মায়া দাস (৪৯) নির্মমভাবে খুন হয়েছেন।

নিহত চতুর্মায়া দাস উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম গুলুয়া গ্রামের মৃত ললিত চন্দ্র দাসের স্ত্রী। এ ঘটনার পর গ্রামবাসী খুনি নৃপেশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধৃত নৃপেশ নিতাই চাঁদ দাসের ছেলে।

Manual5 Ad Code

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, গৃহস্থালি কাজের সময় ভাসুরপুত্র নৃপেশ হঠাৎ চাচী চতুর্মায়া দাসের ওপর ধারালো কাঁচি নিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Manual1 Ad Code

এ ঘটনায় গ্রামবাসী নৃপেশকে আটক করে থানায় খবর দেন। এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশিরা আমাদের জানিয়েছেন-ছেলেটির মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031