শিরোনামঃ-

» জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৫, বসতঘর ভাঙচুর

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ জগন্নাথপর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কুড়িকেয়ার গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

গতকাল রোববার সকালে আব্দুর রউফ ও হরুপ মিয়া কামালীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত হরুপ মিয়া কামালী (৪০) ও ডালিম মিয়াকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

হরুপ মিয়া কামালীর পক্ষের কামাল মিয়া অভিযোগ করেছেন, এ ঘটনায় আব্দুর রউফের লোকজন তাঁর বসতঘর ভাঙচুর করেছেন। ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual7 Ad Code

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুড়িকেয়ার গ্রামের হরুপ মিয়া কামালী ও আব্দুর রউফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল রোববার সকাল ১০টায় দু’পক্ষের লোকজনদের মধ্যে চোড়াগুপ্তা হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলি বর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে সংঘর্ষের ঘটনার বিষয়ে আহত হরুপ মিয়া কামালীর পক্ষের লোকজন জানান, হঠাৎ করে সকাল ১০টায় গ্রামের পাশ্ববর্তী হাওরে হরুপ মিয়া কামালীকে একা পেয়ে প্রতিপক্ষ আব্দুর রউফের লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন এবং তার ভাতিজা কামাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়।

Manual5 Ad Code

অপর পক্ষ আব্দুর রউফ জানান হঠাৎ করে তার পক্ষের আবুল কালামের গৃহস্থ কাজের লোক ডালিম মিয়াকে হরুপ মিয়া কামালীর পক্ষের কামাল ও মামুনসহ লোকজন ডালিম মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করেন। জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনকালে সংঘর্ষস্থল থেকে ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930