শিরোনামঃ-

» জঙ্গি নির্মূলে ‘মা দুর্গা’র কাছে প্রার্থনার আহ্বান খাদ্যমন্ত্রীর

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ‘মা দুর্গা’র কাছে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

Manual6 Ad Code

সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া কৃষ্ণনগর দুর্গা মন্দির পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।

Manual3 Ad Code

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতার সময় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যুদ্ধ করেছে। তাই জঙ্গি নির্মূলে হিন্দু ধর্মাবলম্বীদের মা দুর্গার কাছে বিশেষ প্রার্থনার আহ্বান জানাচ্ছি।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।

Manual4 Ad Code

খাদ্যমন্ত্রী রাজফুলবাড়িয়া ও ভাকুর্তার প্রায় ৩১টি পূজা মণ্ডপে নগদ অর্থ সহয়তা করেন। এছাড়া প্রত্যেকটি মন্দিরে ১০টি করে শাড়ি বিতরণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31