শিরোনামঃ-

» গাজীপুরে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানায় পুলিশের অপারেশনে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নিহত ওই জঙ্গিদের প্রকৃত পরিচয় জানতে চেয়েছে পুলিশ। নিহত জঙ্গিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা ডিএমপি এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অথবা `হ্যালো সিটি` অ্যাপসের মাধ্যমে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
ওই পোস্টে ডিএমপি জানায়, জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি।
যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, শনিবার বিকেলে গাজীপুরের হারিনালের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে ৭ ‘জঙ্গি’ নিহত হয়। অভিযান শেষে বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
Manual5 Ad Code

এর আগে ওইদিনই সকালে গাজীপুরের হারিনালের পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়। ওই অভিযানে একে-২২ ও পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031